সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

হজে যাচ্ছেন ব্রিটিশ ক্রিকেটার আদিল রশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইংল্যান্ডের ক্রিকেটার আদিল রশিদ এবার হজব্রত পালন করবেন। তাই ভারতের সঙ্গে আসন্ন ওডিআই সিরিজে অংশগ্রহণ করবেন না তিনি। আদিল রশিদ একজন ধার্মিক মুসলিম। এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, হজ করার উপযুক্ত সময়ে তিনি উপনীত হয়েছেন।

গত শনিবার তাঁর সৌদি আরবে পৌঁছার কথা রয়েছে। এর আগে ‘দি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড’ তাঁর ছুটি মঞ্জুর করে। হজ শেষ করে ক্রিকেটার আদিল রশিদ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দেশে ফিরবেন।

এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে আদিল রশিদ বলেন, ‘আমি অল্প সময়ের জন্য এটা করতে চাচ্ছি, কিন্তু সময়ের সঙ্গে সামঞ্জস্য বিধান করা কঠিন হয়ে যাচ্ছে। এই বছরই আমি অনুভব করি এটি (হজ) করতে হবে এবং আমি তা করতেও চাই। ’

তিনি আরো বলেন, ‘এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রতিটি ধর্মবিশ্বাসের কিছু নিজস্ব বিষয় থাকে। ইসলাম ও মুসলমানের জন্য হজ অনেক বড় একটি বিষয়। এটি আমার জন্য, আমার বিশ্বাসের জন্য একটি বড় বিষয়। আমি জানি, আমার যৌবন, শক্তি ও শারীরিক সামর্থ্য থাকতেই এটা আমার করা উচিত। এটা আমি করব বলে নিজের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। ’ রশিদ সহযোগিতাপূর্ণ আচরণ করায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও সতীর্থদের প্রশংসা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ