সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

হজের উদ্দেশে দীর্ঘ ১১ মাস পায়ে হেঁটে মক্কায় ব্রিটিশ নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজ আদায়ের উদ্দেশে দীর্ঘ ১১ মাস পায়ে হেঁটে অবশেষে মক্কায় পৌঁছলেন আদম মোহাম্মদ নামের ৫৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক।

আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদন করে। তাতে জানানো হয়, মক্কায় পৌঁছার সাথে সাথেই আদম মোহাম্মদকে সেখানকার অসংখ্য মানুষ অভিবাদন জানায়। তিনিও তাদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।

পায়ে হেঁটে হজ আদায় প্রসঙ্গে আদম মোহাম্মদ জানান, তিনি ১০ মাস ২৬ দিন আগে ব্রিটেন থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময়ের মধ্যে তিনি অন্তত ৯টি দেশ অতিক্রম করেন এবং অবশেষে সৌদি আরব পৌঁছান।

তিনি আরো জানান, মক্কায় পৌঁছতে তাকে কঠিন প্রতিকূল আবহাওয়া ও দুশ্চিন্তার সম্মুখীন হতে হয়েছে এবং অতিক্রম করতে হয়েছে ৬৫ হাজার কিলোমিটার। তিনি জানান, হজ তার জীবনের অন্যতম স্বপ্ন। সূত্র: জিও নিউজ

-এটি