সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সৌদি আরবে আরও এক বাংলাদেশি বায়তুল্লাহর মুসাফিরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মো. খয়বর হোসেন (৫৫)। রংপুরে থাকেন। তার পাসপোর্ট নম্বর- EF0156162। রোববার (৩ জুলাই) পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ আট ও নারী চারজন।

অন্যদিকে হজ ফ্লাইট শুরুর পর রোববার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন বাংলাদেশি।

এ পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেলেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৮৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৬২ জন রয়েছেন।

১৫৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদিয়ার ৬০টি এবং ফ্লাইনাসের ১১টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

হজযাত্রী ব্যবসায়ী ২৬, চাকরীজীবী ১৬ শতাংশ

বাংলাদেশি হজযাত্রীর জনতাত্ত্বিক পরিসংখ্যান প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে দেখা গেছে, হজযাত্রীদের মধ্যে ব্যবসায়ী ২৬ দশমিক ১৮ শতাংশ, গৃহিণী ২৯ দশমিক ৬০ শতাংশ, চাকরিজীবী ১৬ দশমিক ২৫ শতাংশ, কৃষিজীবী ৮ দশমিক ৫২ শতাংশ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন ৪ দশমিক ৯৮ শতাংশ।

হজযাত্রীদের বয়সভিত্তিক শ্রেণীবিন্যাসে দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সী ৬১ দশমিক ৫৮ শতাংশ, ৪১-৬০ বছর ৬৫ দশমিক ৮২ শতাংশ, ১৮-৪০ বছর বয়সী ১২ দশমিক শূন্য ৪ শতাংশ, ১৮ বছরের কম বয়সী রয়েছেন শূন্য দশমিক ৫৬ শতাংশ।

বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে পুরুষ ৬৫ শতাংশ ও নারী ৩৫ শতাংশ রয়েছেন।

অন্যদিকে আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের হজযাত্রী সবচেয়ে বেশি। এ বিভাগের হজযাত্রী ৩৭ শতাংশ।

এছাড়া হজযাত্রীদের মধ্যে চট্টগ্রামের ১৮, রাজশাহীর ১৮, খুলনার ৭, রংপুরের ৯, ময়মনসিংহের ৬, বরিশালের ৩ ও সিলেটের ২ শতাংশ রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ