সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারীর উদ্যোগে আরবী কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের খ্যাতনামা আরবী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী (রহ.) এর উদ্যোগে দিনব্যাপী আরবী ভাষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) নেত্রকোনার মোহনগঞ্জ জামিয়া মাদানিয়া নওহাল মাদরাসা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মুফতী জুনাইদ আহমদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কামাল আল হাদী। তারবিয়াতি আলোচনা পেশ করেন মোহনগঞ্জ সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি ও মাদরাসা দারুল কুরআনের পরিচালক মুফতী মাজহারুল হক কাসেমী, জামিয়া কাসিমিয়ার মোহতামীম ও শায়খুল হাদীস মাওলানা মাহমুদুল হাসান, বড় মসজিদের ইমাম ও খতীব মুফতী আমীর আহমদ, জামিয়া মাদানিয়ার মোহতামীম ও ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাছুম আহমদ।

আরবি ভাষায় শিক্ষার্থীরা দুর্বল কেন? মৌলিক দুর্বলতাগুলো কী কী ? দুর্বলতা দূর করার পথ ও পন্থা। নাহব- সরফের দুর্বলতা আরবির দূর্বলতার জন্য কতটুকু দায়ী ? আরবি শেখার বাস্তবিক কিছু অনুশীলন বিষয়ে আলোচনা পেশ করেন শায়েখ শফীকুল ইসলাম ইমদাদি রাহাত, মুফতী আতাউর রহমান, মুফতী জুনাইদ আহমদ প্রমূখ।

এ ছাড়াও আলোচনা পেশ করেছেন, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা আবুল হাসান ফয়সল, মুফতী মাকসুদুল হাসান বায়েজিদ, জনাব ফিরোজ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক গবেষক ডাঃ আল মামুন চৌধুরী, মাওলানা হুসাইন আহমদ, মুফতি আব্দুল আওয়াল, মাওলানা এনামুল হাসান
মুফতী আশরাফুল হক,মুফতি রুহুল আমিন, মাওলানা মাহবুবুর রহমান (ইমাম মার্কাজ) প্রমূখ।

কর্মশালায় উপস্থিতিদের মধ্যে শায়েখ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত লিখিত কিতাবাদী হাদিয়া দেওয়া হয়। বিকেল চারটায় মাদরাসা দারুল কুরআনের সিনিয়র উস্তাদ মাওলানা ইকবাল হোসাইনের দুআর মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

-কেএল