বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কোরআন শিক্ষা বোর্ডের নিজস্ব প্রেসের প্রিন্টিং মেশিন উদ্বোধন করলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনস্থ আল কারীম অফসেট প্রেসের সদ্য কেনা সর্বাধুনিক কালার মেশিনের প্রিন্টিং-এর শুভ উদ্বোধন করে দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এ সময় উপস্থিত ছিলেন শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, চরমোনাই আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী, বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ নুরুল কারীম, মহাপরিচালক আল্লামা নূরুল হুদা ফয়েজী, অতিরিক্ত মহাপরিচালক মাওলানা মুজিবুর রহমান, চরমোনাই আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুল কুদ্দুস, চরমোনাই কওমী শাখার নাযেমে তালীমাত মাওলানা আবদুল কাদের, বোর্ডের উপ-মহাপরিচালক (প্রশাসন) মাওলানা শামসুদদোহা তালুকদার, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মাওলানা আবদুস সাত্তার হামীদিসহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তা ও আলকারীম প্রেসের দায়িত্বশীলবৃন্দ।

প্রসঙ্গত, নাস্তিক্যবাদী ধর্মহীন শিক্ষার প্রভাব থেকে মানুষকে মুক্ত করে সঠিক দ্বীনি শিক্ষার বিস্তারের লক্ষ্যে ১৯৮৯ সালে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড গঠন করেন চরমোনাইয়ের মরহুম পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম। তার লক্ষ্য ছিল বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কুরআনী মাদ্রাসা প্রতিষ্ঠা করা। বর্তমানে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড বয়স্ক ছবাহী, কিরায়াতুল কুরআন (আম,খাছ) অর্থাৎ (প্রাথমিক শিক্ষা) জুনিয়র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চতর শিক্ষা ইফতা ও গবেষণা বিভাগসহ প্রশাসন কাঠামো এ নীতিমালায় সন্নিবেশ ঘটেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ