শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

পাঞ্জাবে ইমরান খানের দলের সংখ্যাগরিষ্ঠ জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নির্বাচনের বেসরকারি ফলাফল বলছে, এখন পর্যন্ত ১৫টি আসনের ফলাফল চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ইমরানের পিটিআই পেয়েছে ১২টি আসন। আরও কয়েকটি আসনে এগিয়ে রয়েছে দলটি। আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পিএমএল-এন পেয়েছে মাত্র দুইটি। আর এক স্বতন্ত্র প্রার্থীর দখলে গেছে ১টি আসন।

রোববার (১৭ জুলাই) পাঞ্জাবের ২০টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই ২০টি আসনের চারটিই লাহোরে। বর্তমানে পাঞ্জাবের ক্ষমতায় রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। এর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ শরীফ। ক্ষমতায় থাকতে হলে তাকে এই ২০টি আসনের মধ্যে অন্তত ১০টিতে জয়ী হতে হবে। আর ক্ষমতায় ফিরতে হলে ইমরান খানের পিটিআইকে অন্তত ১৩টিতে জয়ী হতে হবে।

এর আগে, রোববার সকালে ভোটগ্রহণ শুরু হয়। কয়েকটি পোলিং স্টেশনে ছোট্ট কিছু সংঘর্ষ ও অসঙ্গতি ঘটলেও এদিন সন্ধ্যায় সুষ্ঠুভাবেই ভোট শেষ হয়। ডন জানায়, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বেসরকারি ফলাফল আসতে শুরু করে। তাতে দেখা যায়, পিটিআই বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে। এদিকে ভোটের ফলাফল নিয়ে সরকারি ঘোষণার আগেই পিটিআই অভিনন্দন জানাতে শুরু করেছেন সাংবাদিক, রাজনৈতিক ও বিশ্লেষকরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে রীতিমতো ভাসছেন ইমরান খান। সূত্র- এনডিটিভি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ