শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

প্রধানমন্ত্রীকে কটূক্তি, কারাগারে বিএনপি নেত্রী জেরিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রীকে কটূক্তি করার মামলায় বগুড়ায় বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৭ জুলাই) বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

সুরাইয়া জেরিন রনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

আদালত পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, আদালতে আত্মসমর্পণের পর জামিন চাইলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় যুবলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গত ২৭ মে বগুড়ার গাবতলীতে সম্মেলনে সুরাইয়া জেরিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ ওঠে।

পরে ৩১ মে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও গাবতলীতে আওয়ামী লীগের ওপর হামলার ঘটনায় সুরাইয়া জেরিন রনিসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ