শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

বিশ্ব করোনায় কমেছে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। আক্রান্ত হয়েছেন পাঁচ লাখেরও বেশি মানুষ। আর মারা গেছেন ৬৯০ জন।

এর আগে রোববার আক্রান্ত হয়েছিল আট লাখ ৪২ হাজার ৯৬৯ জন। মারা গিয়েছিল এক হাজার ১৯৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৭৮ লাখ ২৪ হাজার ৮৪৮ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৩ কোটি ৮৯ লাখ ২০ হাজার ৫২৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১২ লাখ ৭৫ হাজার ১৪৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৮ হাজার ৮৪৩ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৭ লাখ ৬৭ হাজার ৫৩৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৭৬০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ এক হাজার ১১৮ জন। ছয় লাখ ৭৫ হাজার ৪০৮ জন মারা গেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ