শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

সৌদি আরবে এ পর্যন্ত ২২ বাংলাদেশি হাজির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এবার হজে গিয়ে এ নিয়ে ২২ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি মারা গেলেন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও সাতজন নারী। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

রোববার (১৭ জুলাই) পবিত্র মক্কায় মারা যান মোছা. মমতাজ বেগম (৪৯)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

এদিকে হজ শেষে সৌদি থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি।

এবার ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত চারদিনে মোট ২৭টি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১১টি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত ১৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে তিনটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ