শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

আজ দেশজুড়ে বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাত বাড়ায় তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার দেশের আট বিভাগেই বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

গতকাল সোমবার সংস্থাটি জানায়, আগামী কয়েক দিন অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত বাড়তে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আজ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, আট বিভাগেই বৃষ্টি বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে। পর্যায়ক্রমে কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবারের পর বৃষ্টিপাত বাড়ার সঙ্গে তাপমাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ