শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

১০ টাকা কমে হিলিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে কয়েক দিনের ব্যবধানে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৩-৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২২-২৩ টাকায়। দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানির কারণেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে কমতে শুরু করেছে দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দাম বাড়বে না। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকে। বর্তমানে ২০০ থেকে ২১০ মার্কিন ডলারে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।

হিলি কাস্টমসের তথ্য মতে, ১৭ জুলাই পর্যন্ত ভারতীয় ৩২ ট্রাকে ৮৫৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ