সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিপদগ্রস্ত অবস্থায় কী করবেন?: হজরত আশরাফ আলী থানভী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: নোমান আব্দুল্লাহ

হজরত আশরাফ আলী থানভী রহ. বলেন, প্রথমত, বিপদগ্রস্ত হলে সবর করা। একজন মুমিনের প্রথম কাজ এটিই। রাসুল সা. এক হাদিসে বলেছেন, মুমিন ব্যক্তির অবস্থা আশ্চর্যজনক। কোনো কারণে খুশি হলে সে শুকরিয়া আদায় করে আর বিপদে আক্রান্ত হলে সে সবর করে। উভয়ক্ষেত্রে তার উপকারিতা রয়েছে।

দ্বিতীয়ত, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেনা। আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী হবে। মুমিনের কাজ হলো তাকদিরের উপর বিশ্বাস রাখা এবং তাতে সন্তুষ্ট হওয়া। নিরাশ হওয়া তো তাকদিরের প্রতি অবিশ্বাসীদের কাজ।

তৃতীয়ত, বিপদ আক্রান্ত হওয়ার কারণে শরিয়তের অন্যান্য বিধিবিধান পালনের ব্যাপারে উদাসীন হওয়া যাবেনা। চতুর্থত, আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধার করার জন্য দোয়া করা এবং নিজেও প্রচেষ্টা চালানো। শুধু স্বীয় প্রচেষ্টাকে উত্তরণের পথ মনে করবেনা।

পঞ্চমত, ইস্তেগফার করতে থাকা ও নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। ষষ্ঠত, কোনো মুসলিম ভাই বিপদাপন্ন হলে, নিজে বিপদাপন্ন হয়েছি মনে করা। নিজের বিপদের ক্ষেত্রে যেমন প্রচেষ্টা চালিয়ে যেতো, তেমন সেই ভাইয়ের জন্যও প্রচেষ্টা চালানো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ