বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

দাম কমলো এলপিজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এলপিজির দাম গত জুলাই মাসে কিছুটা বাড়লেও এ মাসে তা কমলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি এলপিজিতে দাম কমেছে ৩ টাকা।

আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেশন কমিশন (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন দর অনুযায়ী প্রতি কেজি এলপিজি বিক্রি হবে ১০১ টাকা ৬২ পয়সায়, যা জুলাই মাসে ছিল ১০৪ টাকা ৫২ পয়সা। সে হিসাবে এখন ১২ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২১৯ টাকা, যা জুলাই মাসে ছিল ১ হাজার ২৫৪ টাকা। আর জুন মাসে ছিল ১ হাজার ২৪২ টাকা। মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

এদিকে, আগস্ট মাসের জন্য অটোগ্যাসের দাম লিটার প্রতি ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। জুলাই মাসে অটোগ্যাসের ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা। এ ছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম কিছুটা কমেছে। রেটিকুলেটেড এলপিজি প্রতি কেজির দাম ৯৮ দশমিক ৩৮ টাকা এবং রেটিকুলেটেড গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ২১৮৬ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৭২৫ ডলার থেকে কমে ৬৭০ এবং ৭২৫ থেকে কমে ৬৬০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত বিবেচনায় আগস্ট মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। মূসকও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রতি কেজিতে দাম খুব বেশি একটা কমানো যায়নি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ