সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

খাবার গ্রহণের ২৯টি আদব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুযযাম্মিল হক উমায়ের ।।

১> খাবারের আগে-পরে উভয় হাত ধোয়া৷ ২> খাবারের সময় আল্লাহ তায়ালাকে স্মরণ করা৷ ৩> খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা এবং খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা৷ ৪> খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়েছে কী না জানা না থাকলে, নিজে বিসমিল্লাহ বলে খানা শুরু করা৷
৫> ডান হাতে খাবার খাওয়া৷ ৬> ওজর ছাড়া বাম হাতে খাওয়া নিষেধ৷

৭> তিন আঙ্গুল দিয়ে খাওয়া৷ প্রয়োজনে অধিক ব্যবহার করার অনুমতি আছে৷ ৮> আঙ্গুল এবং প্লেট চেটে খাওয়া৷ ৯> খানা পড়ে গেলে তা তুলে পরিস্কার করে খেয়ে নেওয়া৷ শয়তানের জন্য রেখে না দেওয়া৷

১০> পুরোপুরি পেট ভর্তি করে না খাওয়া৷ ১১> একটি করে খাওয়া যায় এমন খাবার খাবারের অন্য সাথীরা অনুমতি না দিলে, একটি করে খাওয়া৷ যেমন, খেজুর, বাদাম, বুট ইত্যাদি৷ম ১২> খাবার খাওয়ার সময় বিনয়ী হয়ে বসা৷

১৩> হারাম খাবারের মজলিসে না বসা৷ ১৪> টেবিলে না খেয়ে দস্তরখানে খাবার খাওয়া৷ ১৫> খাবারের মধ্যখান থেকে না খাওয়া৷ ১৬> ওজরের কারণে দাঁড়িয়ে খাওয়ারও অনুমতি আছে৷

১৭> খাবারের দোষ না ধরা৷ চাহিদা থাকলে খেয়ে নেওয়া৷ অন্যথায়, না খাওয়া৷ ১৮> একসাথে বসে খাবার খাওয়া৷ ১৯> একসাথে খাবার গ্রহণের সময়, বয়সে ও ইলমে যিনি বড়, তাঁর মাধ্যমে খাবার খাওয়া শুরু করা৷ ২০> স্বর্ণ-রোপার পাত্রে খাবার-পানীয় গ্রহণ করা হারাম৷

২১> গরম খাবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা৷ ২২> অপচয় ও কৃপণতা পরিহার করা৷ ২৩> খাওয়ার আগে ওজু করা মুস্তাহাব নয়৷ ২৪> খাবার উপস্থিত, সাথে চাহিদাও অনেক- এমন সময় নামাজের আগে খানা খেয়ে নেওয়া৷ খাওয়ার পর নামাজ পড়া৷

২৫> নিজের সামন থেকে খানা খাওয়া৷ ২৬> খাবারের গরম ভাব চলে যাওয়ার পর, খাবার গ্রহণ করা মুস্তাহাব৷
২৭> গোশত খাওয়ার দ্বারা ওজু ভেঙে যায় না৷

২৮> প্রতিযোগী খাবারদাতার খাবার গ্রহণ থেকে বিরত থাকা৷ ২৯> খাবারের সময় দুনিয়াবী কথাবার্তা না বলে, দীনি আলোচনা করা মুস্তাহাব৷

সূত্র: ফাসলুল খিতাব লিজজুহদ

-কেএল