শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সৌদিতে বাংলাদেশি কর্মীদের প্রশংসা তাবুকের গভর্নরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের সহনশীলতা ও তাদের কাজের প্রশংসা করেছেন সৌদি আরবের তাবুক প্রদেশের গভর্নর প্রিন্স ফাহাদ বিন সুলতান আল সউদ। এছাড়া বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

মঙ্গলবার (২ আগস্ট) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাবুকের গভর্নর প্রিন্স ফাহাদ বিন সুলতান আল সউদের সঙ্গে বৈঠককালে গভর্নর এ কথা বলেন।

প্রিন্স ফাহাদ বিন সুলতান আল সউদ বলেন, দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনে সম্পর্ক আরও বাড়বে বলে আশা প্রকাশ এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তাবুক প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি কর্মরত রয়েছেন। এ অঞ্চলে কর্মরত বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করে গভর্নর বলেন, তিনি তাদের নিজের লোক বলে মনে করেন। তাদের সাহায্য সহযোগিতা করা তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, লোহিত সাগরে মৎস্য আহরণে এবং তাবুকের কৃষি উপযোগী জমিতে চাষাবাদে বাংলাদেশিদের দক্ষতা কাজে লাগানো যেতে পারে।

অন্যদিকে, তাবুকে সৌদি আরবের সবচেয়ে বড় প্রকল্প নিওম বাস্তবায়নের সফলতা কামনা করেন রাষ্ট্রদূত। তাবুকে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক পর্যটন স্থান। লোহিত সাগর ও এর মনোরম সমুদ্র সৈকত এখানে রয়েছে। এসব দর্শনীয় স্থানের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানের সাথে সহযোগিতার মাধ্যমে দু’দেশের মধ্যে পর্যটন বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে দু’দেশের সংস্কৃতি বিনিময়ের কথা উল্লেখ করেন।

এ সময় বৈঠকে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে জেদ্দাস্থ বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল ইসলাম ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ