শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাঁচা মরিচের দাম আগের চেয়ে অনেক বেড়ে চলছে। যা সাধারণ মানুষের কেনার বাহিয়ে হয়ে দাঁড়িয়েছে। এক মাসের ব্যবধানে ১১০ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে কাঁচা মরিচের দাম। খুচরা বাজারে কাঁচা মরিচ কিনতে প্রতি কেজিতে ২২০-২৪০ টাকা গুনতে হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে কেজি প্রতি ২২০-২৪০ টাকা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। যার ফলে কাঁচা মরিচ কিনতে গিয়ে বিপাকে ক্রেতারা। তাই অনেকেই ৬০ টাকা বিনিময়ে আড়াইশো গ্রাম মরিচ কিনছেন।

রাজধানীর পণ্যের দরের হিসাব রাখা কৃষি বিপণন অধিদপ্তর সংস্থাটি বলছে, গত মাসে একই দিনে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৯০-১০০ টাকায়। যদিও গত বছর একই সময় কাঁচা মরিচের দাম সেই তুলনায় বেশি ছিল, ১২০-১৫০ টাকা। যার ফলে বছর ব্যবধানে এখন দাম বেড়েছে ৪৮ শতাংশ।

বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বাজারভেদে ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের এক পাইকারি বিক্রেতা বলেন, বুধবার রাতে ভারত থেকে কয়েক ট্রাক মরিচ আসায় দাম কিছুটা কমেছে। আবার যদি কাল কম আসে তাহলে বেড়ে যাবে। কাঁচাপণ্যের কোনো ঠিক ঠিকানা নেই।

তিনি বলেন, বর্ষার সময় প্রতি বছরই মরিচের দাম হুটহাট বাড়ে। সেটা বৃষ্টির আর ভারতের আমদানির ওপর নির্ভর করে।

ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদের আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৬০-৮০ টাকা। যা এরপরে কিছুটা বেড়ে ১০০ পর্যন্ত ওঠে। এরপর গত এক সপ্তাহ আগে দাম ছিল ১৪০-১৫০ টাকার মধ্যে। শেষ তিনদিনের ব্যবধানে এখন দাম অস্বাভাবিক হয়েছে।

আরেক এক ব্যবসায়ী বলেন, বৃষ্টিতে মরিচের দাম বাড়ে। তবে সেই তুলনায় বৃষ্টি হয়নি। তারপরও দাম বেড়েছে। গ্রামগঞ্জের আড়তে দাম বেশি। ভারত থেকেও চড়া দামে মরিচ আসছে।

অন্যদিকে, সারাদেশেই কাঁচা মরিচের দাম বেশি। এমনকি দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। প্রকারভেদে ১৬০ টাকার মরিচ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ