বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

পুলিশের হত্যাকাণ্ড সরকারের পতন তরান্বিত করবে : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের হত্যাকাণ্ডে জনগণের শক্তি আরও সংহত হবে এবং সরকারের পতন তরান্বিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির ওপর নির্বিচারে হামলা ও জীবন কেড়ে নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘জনগণের প্রতিবাদ-বিক্ষোভে দিশেহারা হয়ে মানুষ হত্যার মতো হঠকারী সিন্ধান্ত নিয়ে সরকার পুরো দেশে এক ভয়ের সংস্কৃতি চালু করেছে। এর দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে। সরকার দুঃশাসন চালু করে মূলত জনগণের প্রতি প্রতিশোধ নিচ্ছে।’

ভোলায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব।

এক বিবৃতিতে ফখরুল বলেন, ভোট ডাকাতির মাধ্যমে বর্তমান আওয়ামী সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে এক ভয়ঙ্কর দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। মানুষের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে এক নির্বাক রাষ্ট্র সমাজ গঠনের আয়োজন করেছে। ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যা সরকারের এক অশুভ পরিকল্পনার অংশ। বিদ্যুৎ, জ্বালানী ও সারসহ ভয়াবহ আর্থিক সংকটকে ধামাচাপা দেওয়ার জন্য মানুষের চোখকে অন্যদিকে সরাতে গত ৩১ জুলাই আব্দুর রহিম এবং গুরুতর আহত নুরে আলমের আজকে মৃত্যু। এই দুটি হত্যাকাণ্ডই সুপরিকল্পিত।

ফখরুল বলেন, বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতেই ভোলায় বিএনপির দুজন বলিষ্ঠ নেতাকে হত্যা করা হলো। জনস্বার্থে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এধরণের বর্বরোচিত হামলার মাধ্যমে দুটি তাজা প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে।

ফখরুল আরও বলেন, বর্তমান সরকারকে তীব্র গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে জনগণ রাস্তায় নেমে এসেছে। পুলিশের এই হত্যাকাণ্ডে জনগণের শক্তি আরও সংহত হবে এবং সরকারের পতন তরান্বিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ