শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মসজিদ-মাদ্রাসার জন্য ১১ লাখ টাকা অনুদান ডিএসসিসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাজেটে বরাদ্দকৃত অর্থ থেকে দুই মসজিদ ও এক মাদ্রাসার উন্নয়নে ১১ লাখ টাকা অনুদান দিয়েছে ডিএসসিসি।

শুক্রবার (৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এই বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসির সচিব আকরামুজ্জান।

তিনি জানান, ডিএসসিসি এলাকার আওতাধীন খিলগাঁও এলাকার আল মদিনা জামে মসজিদের ভবন নির্মাণকাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া মুগদার দক্ষিণ মান্ডা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের ভবন নির্মাণের জন্য এক লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

সচিব আকরামুজ্জামান আরও জানান, ঝিগাতলার দারুল উলুম আকলিমাতুল কোরআন মাদ্রাসা এবং এতিমখানায় ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

এই অনুদানের টাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পরিশোধের ব্যবস্থা করবেন। ডিএসসিসির মেয়রের অনুরোধক্রমে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ