শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সৌদি আকাশপথ ব্যবহারের অনুমোদন পেল ইস*রা*ইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরাইলি এয়ারলাইনগুলো সৌদি আরবের আকাশপথ ব্যবহার করার অনুমোদন পেয়েছে। ইসরাইলি একটি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ খবর প্রকাশ করেছে।

সরকারি ১২৩নিউজ চ্যানেল বৃহস্পতিবার জানায়, সৌদি আকাশপথ ব্যবহারের জন্য সৌদি আরবের কাছ থেকে অনুমতি পেয়েছে ইসরাইলের আল আল, ইসরাইর ও আরকিয়া। বুধবার থেকে এই অনুমোদন কার্যকর হয়েছে বলেও খবরে জানানো হয়।

সৌদি আরব তাদের আকাশপথ ব্যবহার করে অন্যান্য বিদেশী কোম্পানির ইসরাইলগামী বিমান চলাচলের অনুমতিও দিয়েছে।

সৌদি আরবের এই অনুমোদনের ফলে অন্যান্য গন্তব্যে যেতে এখন থেকে অনেক কম পথ পাড়ি দিতে হবে ইসরাইলি বিমানগুলোকে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১৫ জুলাই তাদের শর্ত মেনে চলা সকল বিমান সংস্থার জন্য তাদের আকাশপথ উন্মুক্ত করার কথা ঘোষণা করে।

এই ঘোষণায় ইসরাইলি ক্যারিয়ারও বাদ ছিল না। তেল আবিব এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।
ওই সিদ্ধান্তের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দৃঢ়তার সাথে বলেছিলেন, 'এর মানে এই নয় যে ইসরাইলের সাথে কূটনৈতিক ম্পর্ক প্রতিষ্ঠিত হলো।'

ইসরাইলের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি জানিয়ে আসছে, ফিলিস্তিনি ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত তেল আবিবের সাথে সে সম্পর্ক স্বাভাবিক করবে না।

আনাদোলু এজেন্সি থেকে মাসুম বিল্লাহর অনুবাদ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ