বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

কাঁচামরিচ আমদানি শুরু, কমছে দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পায়। যার ফলে বাংলাদেশ সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। হিলি শিপিং ট্রের্ডাস ও সততা বাণিজ্যালয় নামে দুই প্রতিষ্ঠান ভারতের বিহার থেকে এই কাঁচামরিচ আমদানি করছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে কাঁচামরিচ বোঝায় ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।  ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে দেশি কাঁচামরিচের দামও কমতে শুরু করেছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম বলেন, দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত বছরের ১০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচামরিচের দাম ঊর্ধ্বগতির কারণে আবারও ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের দুজন আমদানিকারক দুই হাজার মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক জামিল হোসেন বলেন, আমদানি করা এসব কাঁচামরিচ প্রতি মেট্রিক টনের এলসি ভ্যালু দেখানো হয়েছে ১৫০ থেকে ২০০ মার্কিন ডলার। তবে কাস্টমসে শুল্কায়ন হচ্ছে প্রতি টন ৫০০ মার্কিন ডলারে। এর ফলে প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে ব্যবসায়ীদের শুল্ক গুনতে হচ্ছে ২৮ টাকা।

আরেক আমদানিকারক মাহাবুব আলম বলেন, দীর্ঘদিন বন্ধের পর নতুন করে অনুমতি পাওয়ায় আজ দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ভারতের বিহার থেকে মরিচগুলো আমদানি করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ