শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

দেশকে বাঁচাতে সরকারের পতন ঘটাতে হবে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশকে বাঁচাতে সরকারের পতন ঘটাতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (৭ আগস্ট) জ্বালানি তেলের দাম বৃদ্দির প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে গণপরিবহণ ভাড়া ইতিমধ্যে বেড়েছে। জিনিস পত্রের দাম বেড়ে গেছে, মানুষের জীবন যাত্রার সকল খরচ বৃদ্ধি পেয়েছে। মানুষের বেচেঁ থাকাই এখন কঠিন হয়ে পড়বে।

তিনি বলেছেন, সুতরাং আর মুখ বুঝে বসে থাকলে চলবে না। দেশকে বাচাঁতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মুল্য প্রত্যাহারের দাবি জানান।

বিএনপির এই মহাসচিব বলেছেন, আওয়ামী শাসকগোষ্ঠী একের পর এক দণ্ডনীয় অপরাধ করে যাচ্ছে। অবৈধ ক্ষমতার জোরে তারা জনগণকে পিষে মারার সকল কর্মসূচি বাস্তবায়ন করছে। একদিকে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, অন্যদিকে হঠাৎ করে জ্বালানি তেলে দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা একেবারেই দণ্ডনীয় অপরাধ।

তিনি বলেন, বার বার জনগণই আওয়ামী শাসক গোষ্ঠীর কাছে বলির পাঠা হচ্ছে। কারণ শাসক দলের লুটপাট, টাকা পাচার আর দুর্নীতির খেসারত জনগণকে দিতে হচ্ছে। লোডশেডিংয়ের খেসারত জনগণকে দিতে হচ্ছে।

বিক্ষোভ সমাবেশটি ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিক হাওলাদার, মৎস্যজীবী দলের নেতা অধ্যক্ষ সেলিম, জাকির হোসেন, ওমর ফারুক পাটোয়ারী, যুবদল নেতা মশিউর রহমাননরনিসহ নেতা-কর্মীরা।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ