শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠকে ৪ চুক্তি সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।

রোববার (৭ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক শেষে হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ক একটি চুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় একটি চুক্তি, সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে।

এছাড়া ঠিক কী বিষয়ে অপর চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অপর একটি চুক্তির বিষয়ে লিখিতভাবে জানানো হবে।

এদিন সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ওয়াং ই বৈঠকে বসেন।

দুই দিনের সফরে শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ রোববার (৭ আগস্ট) তিনি ঢাকা ছেড়ে যাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ