শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

বিশ্বে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত কমেছে দেড় লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৬১২ জন।

রোববার (৭ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে, শনিবার ১ হাজার ৯৪৪ জনের মৃত্যু এবং ৭ লাখ ৯৭ হাজার ৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ৩৬ হাজার ৮০৯ জন আক্রান্ত হয়েছে জাপানে। মৃত্যুর শীর্ষে ব্রাজিল। দেশটিতে নতুন করে ২১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫২৯ জন এবং মারা গেছে ৩৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৬১০ জন এবং মারা গেছে ৪৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৬৯৭ জন এবং মারা গেছে ১৫৮ জন।

মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৯৮৬ জন এবং মারা গেছে ৯৩ জন। তাইওয়ানে মারা গেছে ৫১ জন এবং আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৬৫ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৬০ জন এবং মারা গেছে ৬১ জন। রাশিয়ায় মারা গেছে ৪৬ জন এবং আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৭৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৪৭৯ জন এবং মারা গেছে ৮৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৪৩১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৩৫ হাজার ৫১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ২৭৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ