শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, অসাধারণ দৃশ্য ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। সে ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বৃষ্টির একটি রাতে ক্লক টাওয়ারের ওপর বজ্রপাত হয়। এরপর বজ্রপাতের ঝলকানিতে মূহুর্তেই পুরো আকাশ আলোকিত হয়ে যায়।

মুলহাম এইচ নামে এক ব্যক্তি টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন। টুইটার বায়োতে নিজেকে জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যার একজন স্কলার হিসেবে বর্ণনা করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘কয়েকদিন আগে মক্কায় বৃষ্টির সময় বুর্জ আল-সা-তে বজ্রপাতের ঘটনা ঘটে’।

https://twitter.com/MulhamH/status/1555305038544871431?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1555305038544871431%7Ctwgr%5E609d803728049eef12f15c7b3bd6fe1c83274c74%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Finternational%2Fnews%2F783906

গত শুক্রবার ভিডিওটি শেয়ার করা হয়। যা ১৩ লাখের বেশি মানুষ দেখেছে। অনেকেই ভিডিওটি রিটুইট করেছেন। এছাড়া সেই অসাধারণ দৃশ্য দেখে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, মক্কা ক্লক টাওয়ারে রয়েছে তারকা মানের হোটেল, জাদুঘর এবং সর্বাধুনিক প্রযুক্তির টেলিস্কোপ সেন্টার।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ