শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

লঞ্চভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজেলের দাম লিটার প্রতি ৩৪ টাকা বেড়েছে। যার ফলে বাস ভাড়া বাড়ায় এবার লঞ্চের ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি। আগামীকাল সোমবার ভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (৭ আগস্ট) এই প্রস্তাব বিআইডব্লিউটিএতে পাঠিয়েছে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, সোমবার দুপুর ১২টায় সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। এছাড়া সভায় লঞ্চ মালিক সমিতির নেতারা উপস্থিত থাকবেন।

লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেন, লঞ্চ ভাড়া শতভাগ বাড়াতে বিআইডব্লিউটিএ বরাবর চিঠি দিয়েছি। এতে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সা করার প্রস্তাব দিয়েছি।  সোমবার এ বিষয়ে বৈঠক হবে।

গত শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিজেল, পেট্রল, করোসিন, ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা, কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা, পেট্রল ৪৪ টাকা দাম বেড়েছে। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।

এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। ১০০ কিলোমিটার মধ্যে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩০ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা করা হয়েছিল। সে সময় লঞ্চে সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা করা হয়েছিল।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ