শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

এক বছরে চীনে ৪ বিদেশি রাষ্ট্রদূতের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক বছরের চীনে বিদেশি চারজন রাষ্ট্রদূত মারা গেলেন। রোববার (৭ আগস্ট) সর্বশেষ কুনমিং শহরে মারা যান মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মিও থান্ট পি। ধারণা করা হচ্ছে, হার্টএটাকে মারা গেছেন তিনি।

সেপ্টেম্বরের পর মারা গেছেন জার্মানি, ইউক্রেন এবং ফিলিপাইনের রাষ্ট্রদূতরা।

মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়া এবং বেইজিংয়ের কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও কি কারণে মারা গিয়েছেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি।

বেইজিংয়ের কূটনীতিকরা এবং চীনা ভাষার মিয়ানমারের সংবাদমাধ্যমে বলা হয়েছে, হার্টএটাকে মারা গিয়ে থাকতে পারেন ইউ মিও থান্ট পি। স্থানীয় সংবাদে বলা হয়েছে, মিয়ানমারের সীমান্ত লাগোয়া চীনের ইউনান প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে শনিবার সর্বশেষ বৈঠক করতে দেখা গিয়েছে রাষ্ট্রদূত ইউ মিও থান্ট পি’কে।

এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি চীনে অবস্থিত মিয়ানমারের দূতাবাস। তাকে ২০১৯ সালে চীনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে দেশে সামরিক অভ্যুত্থান হওয়ার পরও তিনি স্বপদে থেকে যান।

এ নিয়ে চীনে এক বছরে ৪ জন বিদেশি রাষ্ট্রদূত মারা গেলেন। বেইজিংয়ে নিয়োগ দেয়ার দু’সপ্তাহেরও কম সময় পরে সেপ্টেম্বরে মারা যান জার্মান রাষ্ট্রদূত জ্যান হিকার (৫৪)। বেইজিং শীতকালীন অলিম্পিকের একটি ভেন্যুতে যাওয়ার একটু পরে ফেব্রুয়ারিতে মারা যান ইউক্রেনের রাষ্ট্রদূত সারহিই কামিশেভ (৬৫)। এপ্রিলে আনহিল প্রদেশে কোয়ারেন্টিনে মারা যান ৭৪ বছর বয়সী ফিলিপাইনের রাষ্ট্রদূত জোসে সান্তিয়াগো ছিতো স্টা রোমানা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ