শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

জনদুর্ভোগ বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: জমিয়তে উলামায়ে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন: দেশের মানুষ আজ চতুর্মাত্রিক চাপে দিশেহারা।

এক দিকে সারের মূল্যবৃদ্ধির ফলে কৃষক জনতা বিপর্যস্ত। আরেকদিকে অব্যাহত লোডশেডিংয়ে জনজীবনের বেহাল দশা। অন্যদিকে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

এরই মধ্যে সরকার হুট করে জ্বালানি তেলের এক লাফে নজিরবিহীন পরিমাণ মূল্যবৃদ্ধি করে গণমানুষের দুর্ভোগ ও দুর্দশা বহুগুণে বাড়িয়ে দিল।

তিনি বলেন এ ভাবে জনদুর্ভোগ বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের আহবান জানিয়ে জমিয়ত মহাসচিব সরকারের উদ্দেশ্যে বলেন, জনস্বার্থে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং দ্রব্যমূল্যকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

আজ সোমবার বাদ আসর বাইতুল মুকাররম উত্তর গেইটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফেন্দী এসব কথা বলেন।

কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজিপুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুল আলম, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নূুর মোহাম্মাদ কাসেমী,কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সলীমুল্লাহ,কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা নূরুল আলম ইসহাকী,যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল,ঢাকা মহানগর জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বিনয়ামীন, ঢাকা মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ কাসেমী ও ঢাকা মহানগর যুব জমিয়তের সভাপতি মুফতী সাইফুদ্দীন ইউসুফ ফাহীম প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ