বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে।

জ্বালানি সচিব, জ্বালানি উপ সচিব ও বিইআরসির চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে, গত ৫ আগস্ট বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়। অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে সরকার।

হঠাৎ করে সব ধরনের তেলের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিভিন্ন জায়গায় দাম বাড়ানোর কারণে বিক্ষোভ ও ভাঙচুরও হয়েছে।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে শনিবার (৬ আগস্ট) বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৮০ পয়সার জায়গায় দুই টাকা ২০ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটার দুই টাকা ১৫ পয়সার জায়গায় দুই টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

এ ছাড়া লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে আজ বৈঠকে বলছে লঞ্চ মালিক সমিতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শুধু তাই নয়, ট্রেনের ভাড়া ও বিদ্যুৎ-গ্যাসের দামও বাড়ানোর আভাস পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ