শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

টাকার মান কমল আরও ৩০ পয়সা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নানা পদক্ষেপ নি‌য়েও মার্কিন ডলারের সংকট কাটা‌তে পার‌ছে না কেন্দ্রীয় ব্যাংক। দিন দিন বেড়েই চলছে ডলারের দাম। অপরদিকে ডলারের বিপরীতে কমছে টাকার মান।

আজ সোমবার (৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে ৯৫ টাকা দরে। গতকাল বিক্রি করেছিল ৯৪ টাকা ৭০ পয়সায়। এদিন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হয়েছে ৯৫ টাকা। অর্থাৎ ডলারের বিপরীতে টাকার মান আরও ৩০ পয়সা কমানো হলো।

বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি বিল মেটাতে এ দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে। নিয়ম অনুসারে, এটিই ডলারের আনুষ্ঠানিক দর। একদিন আগেও এ দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা।

চলতি বছরের মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। সেই হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা। সোমবার বাংলাদেশ ব্যাংক নতুন দামে ১৩৯ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে।

এদিন বৈ‌দে‌শিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩৯ দশ‌মিক ৫৬ বিলিয়ন ডলা‌রে। ত‌বে কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১৪ থে‌কে ১১৫ টাকা।

সোমবার খোলাবাজারে এক ডলার বি‌ক্রি হ‌চ্ছে ১১৩ টাকা থেকে ১১৫ টাকা ৫০ পয়সা। সোমবার ছিল ১১০ থেকে ১১১ টাকা। বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌তেও ১০৭ থে‌কে ১০৮ টাকা পর্যন্ত দা‌মে নগদ ডলার বি‌ক্রি হচ্ছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ