শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

ঢাকা থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার ভাড়ার তালিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এবার আন্তঃজেলা ও দূরপাল্লার ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৮ আগস্ট) দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে বিআরটিএ।

গত শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিজেল, পেট্রল, করোসিন, ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা, কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা, পেট্রল ৪৪ টাকা দাম বেড়েছে। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।

এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

এরপর শনিবার (৬ আগস্ট) রাতে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়। নতুন হিসেবে সিটি সার্ভিসে জনপ্রতি কিলোমিটার প্রতি বাড়ে ৩৫ পয়সা। আর দূরপাল্লায় জনপ্রতি প্রতি কিলোমিটারে ৪০ পয়সা করে বাড়ানো হয়।

এতে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসের যাত্রী প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

দেখে নিন ঢাকা থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার ভাড়ার তালিকা

সে অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রাপ্ত দূরত্ব এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআইডব্লিউটিসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত ব্রিজ টোল/ফেরি ভাড়ার তালিকা অনুসরণ করে যাত্রী প্রতি প্রত্যেক পারাপারে টোল/ফেরি ভাড়া (প্রযোজ্য ক্ষেত্র) নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত ভাড়ার তালিকা কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।

ভাড়ার পরিমাণ কম-বেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ এ দপ্তরে যোগাযোগ করা হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে সেক্ষেত্রে বিআরটএ কর্তৃক আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব/সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান/সেক্রেটারি জেনারেলকে ভাড়ার চার্ট সরবরাহ করে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ