শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

বিশ্বে করোনায় আরও ৭৮০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৫১ জন।

সোমবার (৮ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে, গতকাল (রোববার) ১ হাজার ২৭৩ জনের মৃত্যু এবং ৬ লাখ ৩৮ হাজার ৬১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৬১ জনের এবং করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১৪ হাজার ৮৭৯ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৩৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১৯৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৪৬ জন এবং মারা গেছেন ১২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫২৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫০৭ জন এবং মারা গেছেন ২৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ৭৪ জন।

মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ৮৫ জন। তাইওয়ানে মারা গেছেন ৪২ জন এবং সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৪৪ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন এবং মারা গেছেন ৬৩ জন। রাশিয়ায় মারা গেছেন ৪৪ জন এবং সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩০৩ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ১৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ