শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের রাজস্থানের একটি মন্দিরে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে জয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আজ সোমবার (৮ আগস্ট) স্থানীয় সময় ভোরে খাতু শ্যাম জি মন্দিরে এ ঘটনা ঘটে। এই দিনটিতে খাতু শ্যাম জির দর্শনকে শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে। এ উপলক্ষ্যে ভোর থেকে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন মন্দিরে। তবে এ সময় মন্দিরের প্রবেশদ্বারে দর্শনার্থীদের হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে তিন নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন বেশ কয়েকজন।

এরই মধ্যে নিহতদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় ভুক্তভোগীদের সব ধরনের সহায়তা করার আশ্বাসও দেন তিনি। নিরাপত্তার জন্য মন্দিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ