বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি ওড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে অনাবৃষ্টির এলাকাগুলোতে শুরু হয়েছে বৃষ্টি। এ বৃষ্টি থাকবে আরও দুইদিন। এদিকে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের ইনচার্জ মো. রাহাত হোসেন।

তিনি বলেন, আরও দু’দিন বৃষ্টিপাত থাকবে। এতে বর্তমানে বৃষ্টি সংকটে আমন মৌসুমের প্রতিকূল পরিবেশ কিছুটা হলেও লাঘব হবে। সমুদ্রে মেঘমালার কারণে উপকূলী বাতাসের বেগ কিছুটা বেড়েছে।

সাগরের লঘুচাপটি আরও ঘণীভূত হতে পারে। পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরসহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর (পুন:) তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ