শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

৫৩ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন শ্রমিক নিয়োগ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টা ২২ মিনিটে বাংলাদেশ থেকে ৫৩ জন কর্মী নিয়ে এয়ার এশিয়ার একটি ফ্লাইট কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার বিমানবন্দরে উপস্থিত থেকে বাংলাদেশি শ্রমিকদের স্বাগত জানিয়েছেন।

বিমানবন্দরে হাইকমিশনের শ্রম উইংয়ের মিনিস্টার নাজমুস সাদাত সেলিমসহ মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও দুই দেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়াস্থ জিমাত জায়া নামক একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় কাজ করবেন। মালয়েশিয়ার সরকারের নতুন বেতন কাঠোমো অনুসারে, বাংলাদেশি এসব কর্মীরা প্রতিমাসে আট ঘণ্টা বেসিকে প্রতিমাসে অন্তত পক্ষে ১৫০০ মালয়েশিয়ান রিংগিত অর্থাৎ বাংলাদেশি প্রায় ৩৭ হাজার টাকা বেতন পাবেন।

এছাড়া দেশটির আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ওভার টাইম, বিনামূল্যে বাসস্থান, স্বাস্থ্য বীমা, কর্মস্থলে দুর্ঘটনা জনিত বীমাসহ অন্যান্য সব সুবিধা পাবেন।

দীর্ঘদিন পর মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়ায় হাইকমিশনার গোলাম সারওয়ার সন্তোষ প্রকাশ করেছেন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার সকল স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

আগামী তিন বছরের মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষাধিক নতুন লোকের কর্মসংস্থান হবে এবং এর মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশের প্রেরিত মোট রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ