শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

সুইস ব্যাংকের কাছে সুনির্দিষ্ট তথ্য চায়নি বাংলাদেশ: রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুইস ব্যাংকের কাছে অর্থ জমা নিয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকার কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। তিনি বলেছেন, সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়। এ বিষয়ে অনেক ভুল ধারণা রয়েছে।

আজ বুধবার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সুইস ব্যাংকের ত্রুটি সংশোধনে সুইজারল্যান্ড সরকার অব্যাহতভাবে কাজ করছে জানিয়ে নাথালি চুয়ার্ড বলেন, আন্তর্জাতিক সব প্রক্রিয়া মেনে কাজ করে সুইস ব্যাংক। সেখানে কালো টাকা বা দুর্নীতির অর্থ রাখার নিয়ম নেই। আপনাদের জানাতে চাই-সুইজারল্যান্ড কালো টাকা রাখার নিরাপদ ক্ষেত্র নয়।

তিনি বলেন, আমরা অবৈধ অর্থকে উৎসাহিত করি না। সুইস ব্যাংক বিশ্বের একটি অন্যতম ব্যাংকিং ব্যবস্থা। আমাদের জিডিপির অন্যতম একটি অংশ। অর্থাৎ আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সুইস ব্যাংক প্রতি বছর বাংলাদেশি টাকার তালিকা প্রকাশ করে। এই তালিকায় ব্যক্তিগত টাকা সংরক্ষণ হার বাড়ছে না, বরং কমছে।

নাথালি বলেন, সুইজারল্যান্ড আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশের সঙ্গে তথ্য আদান-প্রদানের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও চুক্তি করতে পারি। ইতোম‌ধ্যে এ বিষয়ে একটি চুক্তি করার জন্য সরকারকে সব তথ্য সরবরাহ করা হয়েছে।

সুইস সরকার বিগত ৫০ বছর ধরে বাংলাদেশকে সহযোগিতা করছে এবং আগামী দিনগুলোতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ