শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে ইঞ্জিন বিকল, ৬ ঘণ্টা পর ছাড়ল ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে ৬ঘণ্টা আটকে ছিল লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন। পরে ইঞ্জিন মেরামত করে লালমনিরহাট উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার রাত ১২টা ৩৩ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিট পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে স্টেশনে আটকে ছিল। অতিরিক্ত গরমের কারণে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে ওই স্টেশনেই রাত ১২টা ৩৩ মিনিট থেকে ট্রেনটি আটকে ছিল। মেরামত শেষে ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিটে পুনরায় লালমনিরহাট উদ্দেশ্যে ছেড়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ