শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

৫-১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহে এ বয়সী শিশুদের দেশে গণহারে টিকাদান শুরু হতে পারে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিশুদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক খোরশেদ আলম জানিয়েছিলেন, আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে শিশুদের করোনা টিকার পরীক্ষামূলক কার্যক্রম। এরপর সামগ্রিক অবস্থা বিবেচনায় ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডের টিকাদান চলবে। এর দুমাস পর টিকার দ্বিতীয় রাউন্ড শুরু হবে।

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রেবিশেষ ব্যবস্থায় তৈরি ফাইজারের টিকা ব্যবহার করা হবে।

‌‘পর্যবেক্ষণমূলক’ টিকা নিচ্ছে যেসব শিশুশিক্ষার্থী

ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শুরুর দিনে পর্যবেক্ষণমূলক শিশুদের করোনা টিকা গ্রহণে ১৬ শিক্ষার্থীকে প্রস্তুত রাখা হয়েছে। তাদের প্রত্যেককেই আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

তাদের মধ্যে প্রথম তালিকায় আছে বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির সৌম্য দ্বীপ দাস (রোল-৭), চতুর্থ শ্রেণির মো. আবু সায়েম ফাহিম (রোল-২০), পঞ্চম শ্রেণির বিকাশ কুমার সরকার (রোল-১০), তৃতীয় শ্রেণির সাইমুন সিদ্দিক (রোল-১৮), তৃতীয় শ্রেণির মো. আরাফাত শেখ (রোল-৫), আকিব আহমেদ সায়ন (রোল-৪০), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহমুদ হোসেন (রোল-১০) ও আল-আমিন (রোল-২)।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ