শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে একটি শহরের আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে ১১টি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা না গেলেও এরই মধ্যে তদন্তে একটি টিম গঠন করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (১০ আগস্ট) স্থানীয় সময় দুপুরে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এক শহরের আবাসিক ভবনে এ বিস্ফোরণ ঘটে।

ভয়াবহ এ বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে বেশ কয়েকটি বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে অ্যামেরিকান রেডক্রস সংস্থা। এরই মধ্যে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র লয়েড ভিন্নিকে। গ্যাস ও বিদ্যুতের লাইন থেকে এ দুর্ঘটনার সূত্রপাত কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ