শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঘোষণার আগেই ২০ টাকা বাড়তি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাম বাড়ানোর প্রস্তাবেই অস্থির রাজধানীর ভোজ্যতেলের বাজার। ঘোষণার আগেই খোলা সয়াবিন ও পাম অয়েল ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। ফলে বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকট দেখা দিয়েছে।

জানা গেছে, কয়েক দিন আগে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন আমদানিকারকরা। তাতেই অস্থির ভোজ্যতেলের বাজার।

কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, গত দু-এক দিনে লিটারে ২০ টাকা বেড়ে পাম আর খোলা সয়াবিনের দাম আবার ঠেকেছে ১৪৫ আর ১৭০ টাকায়। বোতলজাত তেলে কমেছে দামের পার্থক্য।

তবে ডিলারদের দাবি, মিল থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে খুচরা পর্যায়ে বেড়েছে চাহিদা।

মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটের কয়েকজন পাইকার ব্যবসায়ী জানান, কয়েক দিন ধরে বোতলজাত তেলের সরবরাহ পাচ্ছেন না তারা। আর কমে গেছে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ। ফলে বেড়ে গেছে দাম।

এর আগে গত এপ্রিলে ভোজ্যতেলের খুচরা বাজারে দেখা দিয়েছিল এমন অস্থিরতা। সে সময়ও দাম বৃদ্ধির প্রস্তাব দেন আমদানিকারকরা। সিদ্ধান্ত দিতে দেরি করে বাণিজ্য মন্ত্রণালয়। অবশেষে মে মাসের শুরুতে লিটারে ৪৪ টাকা পর্যন্ত দাম বাড়াতে বাধ্য হয়েছিল সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ