বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে কারণে নিমডাল দিয়ে দাঁত মাজবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময় নিমডাল দিয়ে দাঁত মাজা অনেকটা কমে গেছে। নিমের ডালে থাকে এক ধরনের তৈলাক্ত পদার্থ। যা মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে দিতে পারে। যা দাঁতের যেকোনো সমস্যার একেবারে সমাধান করে দেয়। প্রাকৃতিক উপায়ে খুব সহজেই দাঁতের যত্ন নেওয়া সম্ভব। সেসব উপায়ের মধ্যে অন্যতম হলো নিমডাল দিয়ে দাঁত মাজা।

জেনে নিন নিমডাল দিয়ে দাঁত মাজার উপকারিতা:

দাঁতের গোড়া ফুলে ওঠা রোধ করে: অনেক সময় দাঁতের গোড়া বা মাড়ি কোনো কারণে ফুলে উঠতে পারে। সেই সাথে রক্ত পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে । এই সমস্যা সমাধানে কাজ করে নিমডাল। এটি আমাদের দাঁতের গোড়া বা মাড়ি ফুলে ওঠা রোধ করে। তাই নিমডাল নিয়মিত দাঁত মাজার জন্য ব্যবহার করতে পারেন।

মাড়ি শক্ত করে: নিয়মিত নিমডাল ব্যবহার করে দাঁত মাজলে দাঁতের গোড়া শক্ত হয়। আপনার দাঁত যদি নড়বড়ে অনুভব করেন বা দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে, তবে নিমডাল দিয়ে দাঁত মাজার অভ্যাস করুন। যা আপনার মাড়ি শক্ত করতে সাহায্য করবে।

মুখের দুর্গন্ধ দূর করে: নানা কারণেই অনেকেরই মুখে দুর্গন্ধ হয়ে থাকে। টুথপেস্ট, মাউথওয়াশ ইত্যাদি ব্যবহার করেও কমে না। মুখে দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকরী একটি উপায় হলো নিমডালের ব্যবহার। আপনার যদি মুখে দুর্গন্ধের সমস্যা থাকে তবে নিয়মিত নিমডালে দাঁত মাজুন।

দাঁত সাদা রাখে: অনেক সময় আমাদের দাঁতের স্বাভাবিক সাদা রং তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এটি হতে পারে কেমিক্যালযুক্ত টুথপেস্ট ব্যবহার, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ইত্যাদি কারণে। তবে নিমডাল দিয়ে দাঁত মাজলে তা আপনার দাঁতকে আগের মতোই ঝকঝকে রাখবে। এটি ব্যবহারে দাঁতের উজ্জ্বলতা নষ্ট হয় না।

সতর্কতা: নিমডাল দিয়ে দাঁত মাজার আগে ডাল ভালো করে ধুয়ে নিবেন। এছাড়া দাঁত মাজার আগে সরিষার তেল ও লবণ দিয়ে দাঁত পরিষ্কার করে নেবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ