উলামায়ে কেরাম ও বুজুর্গানে দীনের সোহবত কেন জরুরি এ বিষয়ে মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী বলেন, নসিহত তো ইউটিউব ফেইসবুক থেকেও শোনা যায়। কিন্তু এই নসিহত অন্তরে তেমন প্রভাব ফেলে না। তিনি আল্লামা রুমি রহ. এর বিখ্যাত শ্লোক আবৃত্তি করেন।
গতকাল মঙ্গলবার কুমিল্লার বুযর্গ আলেম মুফতি জিলানী প্রতিষ্ঠিত মাদরাসায়ে আশরাফিয়া দারুল উলুমের বয়ানে মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী এসব কথা বলেন।
তিনি মজলিসে গুনাহের কারণে অন্তরের চৌচির অবস্থা দূর করার পদ্ধতিসমূহ আলোচনা করেন। এক্ষেত্রে তিনি চারটি পয়েন্টে গুরুত্বপূর্ণ নসিহত করেন। যথা: ১. নসিহত ২. সোহবত ৩. জিয়ারত ৪. ইবাদত
নসিহতের ব্যাখ্যায় তিনি বলেন, নসিহত সর্বদাই মুমিনদের জন্য উপকারী। উদাহরণ হিসেবে সূরা জারিয়াত এর ৫৫ নং আয়াতের সংক্ষিপ্ত বিশ্লেষণ করেন।
এই আয়াতে ইরশাদ হয়েছে— وَّ ذَکِّرۡ فَاِنَّ الذِّکۡرٰی تَنۡفَعُ الۡمُؤۡمِنِیۡنَ অর্থাৎ 'আর আপনি উপদেশ দিতে থাকুন, কারণ নিশ্চয় উপদেশ মুমিনদের উপকারে আসে'।
উলামায়ে কেরাম ও বুজুর্গানে দীনের সোহবত কেন জরুরি এ বিষয়ে তিনি বলেন, নসিহত তো ইউটিউব ফেইসবুক থেকেও শোনা যায়। কিন্তু এই নসিহত অন্তরে তেমন প্রভাব ফেলে না। তিনি আল্লামা রুমি রহ. এর বিখ্যাত শ্লোক আবৃত্তি করেন। শ্লোকটি হলো—
صحبت صالح ترا صالح کند و صحبت طالح ترا طالح کند
অর্থাৎ 'ভালো মানুষের সোহবতে ভালো মানুষই হবে তুমি, মন্দ মানুষের নিকটে গেলে মন্দে হবে না কমি'।
আলেম ও বুজুর্গদের জিয়ারত সংশ্লিষ্ট আলোচনায় তিনি বলেন, জিয়ারত তথা দর্শনের মাধ্যমে অন্তরে তৃপ্তি আসে। ঈমান তাজা হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, মনের তৃপ্তির জন্যই মানুষ টিকিট কেটে চিড়িয়াখানায় যায়। পাহাড় সাগর ঝরনা বনবনানী দেখতে যায়। এক বুজুর্গের ঘটনা তিনি এখানে বিশেষভাবে উল্লেখ করেন, যিনি ৩৫০ মাইল পথ পাড়ি দিয়ে একটি বিখ্যাত উট দেখতে এসেছিলেন। এরপর হাদিকতুল হাইওয়ানাতের আলোকে উট সম্পর্কিত বিরল ও চমৎকার কিছু তথ্য প্রদান করেন। তিনি এই আলোচনা শেষ করেন সূরা গাশিয়ার ১৭ থেকে ২০ নং আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যার মাধ্যমে।
যেখানে আল্লাহ তাআলা বলেন—
اَفَلَا یَنۡظُرُوۡنَ اِلَی الۡاِبِلِ کَیۡفَ خُلِقَتۡ ﴿ٝ۱۷﴾ وَ اِلَی السَّمَآءِ کَیۡفَ رُفِعَتۡ ﴿ٝ۱۸﴾ ৮৮:১৯ وَ اِلَی الۡجِبَالِ کَیۡفَ نُصِبَتۡ ﴿ٝ۱۹﴾ وَ اِلَی الۡاَرۡضِ کَیۡفَ سُطِحَتۡ ﴿ٝ۲۰﴾
অর্থাৎ 'তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে? আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে? এবং পর্বতমাল