শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আফগানিস্তানের কাবুলে মসজিদে বিস্ফোরণ, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আফগানিস্তানের কাবুলে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে কাবুল পুলিশ। খবর রয়টার্সের।

বুধবার (১৮ আগস্ট) মাগরিবের নামাজ চলাকালীন ওই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আশেপাশে বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণে শিশুসহ ৩৩ জন আহত হয়েছে। তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
এর আগে, আল জাজিরা এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, নিহতের সংখ্যা ২০ এবং আহত হয়েছেন ৪০ জন। ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ