শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফিলি*স্তিনকে সামরিক সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া। বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স’র।

এরই মধ্যে ফিলিস্তিনের জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার নিদাল আবু দুখানের সাথে সাক্ষাৎ করেছেন রুশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আলেক্সান্ডার ফোমিন। রাশিয়ার ‘আর্মি- টু থাউজেন্ড টোয়েন্টি টু ফোরাম’-এর সাইডলাইনে গেল মঙ্গলবার ছিল তাদের দ্বিপাক্ষিক বৈঠক।

আগে থেকেই ফিলিস্তিনের সাথে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার; এমনকি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনকে তারা সবসময় সমর্থন জানায়। ইউক্রেনে চালানো সামরিক অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে সম্পর্কে ফাটল ধরেছে রাশিয়ার।

গত সপ্তাহে সামরিক অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্র এবং সহযোগিতা দেয়ার ঘোষণা দেন। তিনি জানান, নব্য উপনিবেশবাদ এবং পশ্চিমা কর্তৃত্বের বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ