শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সবজি বিক্রি করতে যাওয়ার পথে সড়কেই প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

নিহত মাওলানা নুরুল ইসলাম (৬৫) জেলার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।

তিনি বুড়িচংয়ের কালাকচুয়া ফাজিল মাদরাসার ইবতেদায়ি বিভাগের শিক্ষক ছিলেন।

নিহতের ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, আজ নিজের ক্ষেতের সবজি নিমসার বাজারে বিক্রি করার জন্য যাচ্ছিলেন আমার ভাই। পথে একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কালাকচুয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বলেন, চলতি বছরের ডিসেম্বরে নুরুল ইসলামের অবসরে যাওয়ার কথা ছিল। তার আগেই জীবন থেকে অবসরে চলে গেলেন। এ ঘটনায় আমরা শোকাহত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ