মূল: সাইয়্যেদ হুসাইন আল-মুসাওয়ি
ভাষন্তর: মাহদি হাসান কাসেমি
শিয়া ফকিহ ও মুজতাহিদদের মত ও তাদের গ্রহণযোগ্য কিতাবাদি গভীরভাবে অধ্যায়নের মাধ্যমে এই সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় যে, শিয়াদের কেবল একটাই শত্রু। আর তা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাআতকে শিয়ারা কয়েকটি নামেই অভিহিত করে থাকে। তার মধ্যে দুটো হলো আম্মা আর নাওয়াসিব। আহলুস সুন্নাত ওয়াল জামাআত বংশগতভাবেই অপদস্ত ও অপবিত্র—শিয়াদের আকিদার মধ্য এটাও অন্যতম। এ কারণেই তারা যখন পরস্পরকে গালি দেয়, বলে: (غطم سني فى قبر ابيك) তোর বাপের কবরে সুন্নী অনুপ্রবেশ করুক।
শিয়াদের দৃষ্টিতে একজন সুন্নী এ পরিমাণ নাপাক যে, সে যদি হাজার বারও গোসল করে, তবে না সে পাক হবে না তার নাপাকি দূর হবে!
আমার সর্বদাই প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন সময়ের একটি ঘটনা মনে পড়ে। আমার পিতা সর্বদাই নেক কাজ করার জন্য সাধ্যমত চেষ্টা করতেন। একবার তিনি বাজারে গেলেন এবং একজন মুসাফির পেলেন। নেকি কামানোর অধিক আগ্রহে তিনি তার রাতের অবস্থান ও থাকার জন্য আমাদের গৃহে নিয়ে এলেন। রাতের খাবারের পর কথাবার্তার মাধ্যমে তার সুন্নী হওয়ার কথা জানতে পারলেন। যিনি কোনো এক কাজের তাগিদে নাজফে এসেছেন আবার সকাল হতেই চলে যাবেন। যথারীত রাত্রি যাপন করলেন। সকালে যখন নাস্তা খেয়ে তিনি রওনা হওয়ার ইচ্ছে করলেন, বাবা তার পাথেয়স্বরূপ কিছু টাকাও হাদিয়া দিলেন। মেহমানও আমাদের কৃতজ্ঞতা জানিয়ে চলে গেলেন। তার গৃহ থেকে বের হওয়ামাত্রই বাবা তার রাত্রিযাপনের বিছানা পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। তার খাবারের জন্য প্রদানকৃত পাত্রও খুব ভালোভাবে ধৌত করতে বললেন। কারণ তাদের আকিদাই হলো—সুন্নী নাপাক।
ঘটনাটা আমি উদাহরণস্বরূপই উল্লেখ করলাম। কারণ প্রতিটা শিয়া, তাদের মুজতাহিদ উলামায়ে কিরাম এবং ফুকাহাদের আকিদাই হলো সুন্নী—কাফির, মুশরিক ও শুকুরের মতোই নাপাক।
আহলুসু সুন্নাত সম্পর্কে শিয়াদের কতক আকিদা নিম্মে উল্লেখ করা হলো:
সুন্নীদের সঙ্গে মতবিরোধ করা ওয়াজিব:
১. ক. সুদুক আলি ইবনু আসবাত থেকে বর্ণনা করেন যে, তিনি একবার ইমাম রেযা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন: আমি যদি কোনো মাসআলার সম্মুখীন হই, আর সে শহরে কোনো শিয়া না থাকে, তবে আমার করণীয় কি? তিনি বললেন: সে শহরের আহলুস সুন্নাহের বড় ফকিহের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, সে যে ফতোয়া দিবে, তার বিপরীত আমল করবে। কারণ এটাই হক। (উয়ুনু আখবারির রিযা—১/২৭৫)
খ. হুসাইন ইবনু খালিদ ইমাম রেযা থেকে বর্ণনা করেন, তারাই আমাদের (শিয়া) অনুসারী, যারা আমাদের নির্