সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

যেভাবে ফোনের স্পিকার পরিষ্কার করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমরা সব সময় ফোন সাথে নিয়ে চলাফেরা করি। বাইরে গেলে পকেটে কিংবা ব্যাগে রাখছেন। আবার ঘরে বা অফিসে যেখানে সেখানে ফোন রেখে দেয়। নিয়মিত ব্যবহারের ফলে ফোনের স্পিকারে ধুলাবালি জমতে শুরু করে। ফোন ওয়াটার প্রুফ না হওয়ার কারণে নিয়মিত পরিষ্কার করা হয় না। আবার সার্ভিসিং সেন্টারে নেওয়াও সময়সাপেক্ষ। যার ফলে ময়লা জমে স্পিকার কার্জক্ষমতা হারাতে থাকে। তবে খুব সহজ কিছু উপায়ে আপনি বাড়িতেই ফোনের চার্জিং পোর্ট ও স্পিকার পরিষ্কার করে নিতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক সহজ কিছু উপায়:

স্টিকি টেপ: স্টিকি টেপ যে কোনো জায়গা থেকে ধুলা ময়লা টেনে বের করারতে দারুণ কাজ করে। ফোনের স্পিকার গ্রিলের ভেতরে স্টিকি টেক চেপে ময়লা খুব সহজে বের করে আনতে পারবেন।

কটন বাডস: কটন বাডস ব্যবহার করে ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করতে পারবেন। প্রয়োজনে কটন বাডসটি রাবিং অ্যালকোহলে ভিজিয়ে নিতে পারেন। পরিষ্কার করার সঙ্গে সঙ্গে স্পিকার গ্রিল শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে ফোনের ভেতরে রাবিং অ্যালকোহল প্রবেশ না করে।

টুথব্রাশ: পুরোনো টুথব্রাশ ব্যবহার করেও ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করা সম্ভব।

কমপ্রেসড এয়ার: ক্যামেরা অথবা লেন্স পরিষ্কার করার এয়ার ব্লোয়ার ঘরে থাকলে তা ব্যবহার করেও ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করা যাবে। স্পিকারের সামনে জোরে বাতাস দিলে ময়লা বেরিয়ে আসবে।

ক্লিনিং স্পঞ্জ: প্রফেশনলানরা ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করার জন্য ক্লিনিং স্পঞ্জ ব্যবহার করতে পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ