সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শিয়াদের বিষয়ে দেওবন্দের ফতোয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ এক ভাই প্রশ্ন করেছেন শিয়ারা কি মুসলিম?

দারুল উলুম দেওবন্দ থেকে দেয়া উত্তরটির অনুবাদ নিন্মে দেয়া হলো।

বিসমিল্লাহহির-রহমাননির রহীম!

(ফতওয়া: 108/L=108/L) পৃথিবীর নানা প্রান্তে শিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে। সব শিয়া কাফের নয়। শুধুমাত্র সে শিয়ারাই কাফির যারা নিম্নোক্ত আকিদায় বা কথায় বিশ্বাস করে।

হজরত জিব্রাইল আ. ভুলবশত হযরত আলী রা. এর পরিবর্তে নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহি নিয়ে আসেন।

যারা বিশ্বাস করে যে হজরত আলী রা. এমন একজন স্রষ্টা ছিলেন। আর তারা হজরত আয়েশা রা. কে ব্যভিচারের জন্য দায়ী করেন। যারা পবিত্র কুরআনে ভুল-ভ্রান্তি আছে এটা বিশ্বাস করেন। যারা হজরত আবু বকর সিদ্দিক রা. এর সাহচর্য (সুহবত) অস্বীকার করেন। (ফতাওয়া শামী, ৪/১৩৫)

কিন্তু যে শিয়ারা শুধু বিশ্বাস করে যে হযরত আলী অন্যান্য সাহাবীদের চেয়ে উত্তম (আফজাল) ছিলেন। অন্য শিয়াদের মত উপরের বিষয়গুলোতে বিশ্বাস না থাকলে তারা কাফির বলে গণ্য হবে না।

وبھذا ظھر أن الرافضي إن کان ممن یعتقد الألوھیۃ في علي أو أن جبریل غلط في الوحي أو کان ینکر صحبۃ الصدیق أو یقذف السیدۃ الصدیقۃ فھو کافر لمخالفتہ القواطع المعلومۃ من الدین بالضرورۃ (الشامي 4:135)

আল্লাহ (সুবহানা ওয়া তা'আলা) ভালো জানেন

দারুল ইফতা,
দারুল উলূম দেওবন্দ, ভারত

ফতোয়া লিঙ্ক

-এটি