সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

তেজপাতার চায়ের উপকারিতা, জেনে নিন তৈরির পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পোলাও, ডাল, মাছ, মাংস, পায়েস, যেকোনও রান্নায় তেজপাতার ব্যবহার অনন্য স্বাদ এনে দেয়। তেজপাতা কেবল মাত্র তার সুগন্ধের জন্যই পরিচিত নয়, এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ ও সি, ফলিক অ্যাসিড এবং অন্যান্য খনিজের উৎস। তেজপাতার ঔষধি গুণের জন্য বিশেষজ্ঞরা রান্নায় ব্যবহারের পাশাপাশি এর চা খাওয়ারও পরামর্শ দেন।

জেনে নিন তেজপাতার চা তৈরির পদ্ধতি এবং এর উপকারিতা:

তেজপাতার চা পানের উপকারিতা

১. গবেষণায় দেখা গেছে, তেজপাতার চা টাইপ ২ ডায়াবেটিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকর এবং ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে।

২. তেজপাতার চা হজম ক্ষমতা বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও এটি খুব কার্যকরী।

৩. তেজপাতার চা হার্টের জন্য খুব ভাল, কারণ এতে পটাসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন আছে। এছাড়াও, এই পুষ্টিগুলি রক্তচাপ কমাতে সাহায্য করে।

৪. এই চায়ে ভিটামিন সি আছে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে, যে কারণে সংক্রমণ থেকে দূরে রাখে।

৫. তেজপাতা স্ট্রেস কমাতে সাহায্য করে।

৬. তেজপাতার চা ক্যান্সারের চিকিৎসায়ও ব্যবহৃত হয়।

৭. এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য শরীরকে প্রদাহ থেকে রক্ষা করে।

তেজপাতার চা তৈরির উপকরণ:

৩-৪টি তেজপাতা, এক চিমটি দারুচিনি পাউডার, দুই কাপ পানি, লেবু এবং মধু (অপশনাল)

পদ্ধতি

১. পাতাগুলো ভাল করে ধুয়ে নিন। সসপ্যানে পরিমাণমতো পানি দিয়ে ফোটান।

২. পানি ফুটতে শুরু করলে তেজপাতা এবং দারুচিনি গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিন।

৩. এবার গ্যাস বন্ধ করে চা ছেঁকে নিন। আপনি চাইলে এতে মধু অথবা লেবুর রস মেশাতে পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ