মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ইরাকের বাগদাদে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছে। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তার সমর্থকেরা বাগদাদের গ্রিন জোনে ঢুকে পড়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।

বার্তা সংস্থা এপি ও এএফপি জানায়, নিহতের সংখ্যা অন্তত ১৫। এছাড়া আহত হয়েছে প্রায় ৩৫০ জন।

বাগদাদ থেকে আলজাজিরার মাহমুদ আবদেল ওয়াহেদ বলেন, ইরাকি রাজধানীর গ্রিন জোন এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। নানা জায়গায় বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে।

আলজাজিরার প্রতিনিধি দোরসা জাব্বারি তেহরান থেকে জানান, ইরানি কর্তৃপক্ষ ইরাকগামী সকল ফ্লাইট বাতিল করে দিয়েছে, তার নাগরিকদেরকে ইরাক সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

তিনি বলেন, ইরান ও ইরাকের মধ্যকার সকল সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে তেহরান কর্তৃপক্ষ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েল মিডল ইস্ট ইনিশিয়েটিভের গবেষণা ফেলো মারসিনি আলশামারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আল-সদরের দাবি মেনে নিয়ে আগামী নির্বাচন দেয়া হলে তা ইরাকি গণতন্ত্রের জন্য বিপর্যয়কর হবে।

তিনি বলেন, আগাম নির্বাচন দেয়া হলে রাজনৈতিক দলগুলোর অবস্থা বদলে যাবে। সূত্র : আলজাজিরা ও ডেইলি সাবাহ

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ