সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বৃদ্ধাশ্রম ও সুদপ্রথা পশ্চিমাদের হাত ধরে সতেজ ও সজীব হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি আব্দুল মাজিদ ||

পৃথিবীতে দুটো অসভ্যতা পশ্চিমাদের হাত ধরে সতেজ ও সজীব হয়েছে ৷ একটি হলো বৃদ্ধাশ্রমের অসভ্যতা, দ্বিতীয়টি হচ্ছে গরীবের রক্তচোষা সুদপ্রথা ৷

ইসলামী খেলাফত তার তেরশত বছরের দীর্ঘ সময়ে এগুলোকে দাফন করার চেষ্টা করেছে ৷ পশ্চিমাদের হাত ধরে এটা আবার জীবন ফিরে পেয়েছে। যারা মা ও বাবার মত দয়াদ্র ও মমতাময়ী দুইজন মানুষকে বৃদ্ধ বয়সে গোয়ালে আবদ্ধ করে রাখতে পারে ( যার নাম ওল্ড হোম ) তারাই আবার পৃথিবীতে মানবাধিকারের ফেরিওয়ালা হিসাবে স্বীকৃত! কি বিচিত্র এই দুনিয়া!

যারা মানবাধিকারের প্রথম হকদার বৃদ্ধ মা-বাবার অধিকার রক্ষা করতে পারেনি তারা আফ্রিকা আর এশিয়ার শহর-বন্দরে অন্যের অধিকার হরণের গন্ধ খুঁজতে আসে ৷ আর এ সকল অধিকার হরণকারীদেরকে আমরা মানবাধিকারের একমাত্র ঠিকাদার বলে বিশ্বাস করি৷ আমাদের ঠিকাদার নির্বাচন কতটা ত্রুটিপূর্ণ তাও পরিস্কার হল ৷ মানবাধিকার রক্ষার নামে পশ্চিমারা যত সংগঠন ও সাংগঠনিক তৎপরতা দেখিয়েছে সবই প্রতারণা ৷

মা-বাবার সাথে তাদের এমন আচরণের বিরুদ্ধে কোন আওয়াজ না উঠানো, এ অসভ্যতাকে দাফনের চেষ্টা না করা তাদের মানবাধিকারের স্লোগানের ভিতরগত মুনাফেকীকে পরিষ্কার করে দিয়েছে ৷

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ